সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে নির্মলপ্রাণে ।। জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে, সন্ধ্যায় গৃহে চলো হে আনন্দগানে ।। সঙ্কটে সম্পদে থাকো কল্যাণে, থাকো আনন্দে নিন্দা-অপমানে । সবারে ক্ষমা করি থাকো আনন্দে, চির-অমৃতনির্ঝরে শান্তিরসপানে ।।