গীতবিতান
← সব গান

সঘন ঘন ছাইল গগন ঘনাইয়া

পর্যায়: প্রকৃতি

সঘন ঘন ছাইল গগন ঘনাইয়া, স্তিমিত দশ দিশি, স্তম্ভিত কানন, সব চরাচর আকুল- কী হবে কে জানে, ঘোরা রজনী, দিক-ললনা ভয়বিভলা । চমকে চমকে সহসা দিক উজলি চকিতে চকিতে মাতি ছুটিল বিজলী থরহর চরাচর পলকে ঝলকিয়ে । ঘোর তিমির ছায় গগন মেদিনী । গুরু গুরু নীরদ-গরজনে স্তব্দ আঁধার ঘুমাইছে। সহসা উঠিল জেগে প্রচন্ড সমীরণ, কড় কড় বাজ!
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-28