গীতবিতান
← সব গান

সহজ হবি, সহজ হবি, ওরে মন, সহজ হবি

পর্যায়: পূজা

সহজ হবি, সহজ হবি, ওরে মন, সহজ হবি- কাছের জিনিস দূরে রাখে তার থেকে তুই দূরে র'বি ।। কেন রে তোর দু হাত পাতা- দান তো না চাই, চাই যে দাতা - সহজে তুই দিবি যখন সহজে তুই সকল লবি ।। সহজ হবি, সহজ হবি, ওরে মন, সহজ হবি- আপন বচন-রচন হতে বাহির হয়ে আয় রে কবি । সকল কথার বাহিরেতে ভুবন আছে হৃদয় পেতে, নীরব ফুলের নয়ন-পানে চেয়ে আছে প্রভাত-রবি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-17