গীতবিতান
← সব গান

সজনি সজনি রাধিকা লো

পর্যায়: ভানুসিংহ ঠাকুরের পদাবলী

সজনি সজনি রাধিকা লো, দেখ অবহুঁ চাহিয়া মৃদুলগমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া ।। পিনহ ঝটিত কুসুমহার, পিনহ নীল আঙিয়া । সুন্দরি সিন্দুর দেকে সীঁথি করহ রাঙিয়া ।। সহচরি সব নাচ নাচ মিলগীত গাও রে, চঞ্চল মঞ্জীররাব কুঞ্জগগন ছাও রে । সজনি, অব উজার' মঁদির কনকদীপ জ্বালিয়া, সুরভি করহ কুঞ্জভবন গন্ধসলিল ঢালিয়া ।। মল্লিকা চমেলি বেলি কুসুম তুলহ বালিকা গাঁথ যুথি, গাঁথ জাতি, গাঁথ বকুলমালিকা । তৃষিতনয়ন ভানুসিংহ কুঞ্জপথম চাহিয়া- মৃদুলগমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-28