সকলি ফুরাল, স্বপন-প্রায়,
কোথা সে লুকাল, কোথা সে হায় ।
কুসুমকানন হয়েছে ম্লান,
পাখিরা কেন গাহে না গান,
ও সব হেরি শূন্যময়-
কোথা সে হায় !
কাহার তরে আর ফুটিবে ফুল,
মাধবী মালতী কেঁদে আকুল !
সেই যে আসিত তুলিতে জল,
সেই যে আসিত পাড়িতে ফল,
ও সে আর আসিবে না-
কোথা সে হায় !