গীতবিতান
← সব গান

সকল ভয়ের ভয় যে তারে

পর্যায়: পূজা

সকল ভয়ের ভয় যে তারে কোন্‌ বিপদে কাড়বে? প্রাণের সঙ্গে যে প্রাণ গাঁথা কোন্‌ কোলে সে ছাড়বে? না হয় গেল সবই ভেসে রইবে তো সে সর্বনেশে, যে লাভ সকল ক্ষতির শেষে সে লাভ কেবল বাড়বে ।। সুখ নিয়ে, ভাই, ভয়ে থাকি, আছে আছে দেয় সে ফাঁকি দু্ঃখে যে সুখ থাকে বাকি কে বা সে সুখ নাড়বে? যে পড়েছে পড়ার শেষে ঠাঁই পেয়েছে তলায় এসে, ভয় মিটেছে,বেঁচেছে সে -- তারে কে আর পাড়বে?
▶ YouTube-এ শুনুন

অবদান: farah

তারিখ: 2009-08-10