গীতবিতান
← সব গান

সকল হৃদয় দিয়ে ভালোবেসেছি যারে

পর্যায়: প্রেম

(নিকটে আসিয়া প্রমদার প্রতি) অমর । সকল হৃদয় দিয়ে ভালোবেসেছি যারে সে কি ফিরাতে পারে সখী ! সংসারবাহিরে থাকি জানি নে কী ঘটে সংসারে ।। কে জানে হেথায় প্রাণপণে প্রাণ যাহা চায় তারে পায় কি না পায়, জানি নে- ভয়ে ভয়ে তাই এসেছি গো অজানা-হৃদয়-দ্বারে ।। তোমার সকল ভালোবাসি- ওই রূপরাশি, ওই খেলা ওই গান, ওই মধুহাসি । ওই দিয়ে আছ ছেয়ে জীবন আমারি- কোথায় তোমার সীমা ভুবনমাঝারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-16