গীতবিতান
← সব গান

সকল জনম ভরে ও মোর দরদিয়া

পর্যায়: পূজা

সকল জনম ভ'রে ও মোর দরদিয়া, কাঁদি কাঁদাই তোরে ও মোর দরদিয়া ।। আছ হৃদয়-মাঝে সেথা কতই ব্যথা বাজে, ওগো এ কি তোমায় সাজে ও মোর দরদিয়া ।। এই দুয়ার-দেওয়া ঘরে কভু আঁধার নাহি সরে, তবু আছ তারি 'পরে ও মোর দরদিয়া । সেথা আসন হয় নি পাতা, সেথা মালা হয় নি গাঁথা, আমার লজ্জাতে হেঁট মাথা ও মোর দরদিয়া ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-14