গীতবিতান
← সব গান

সকলকলুষতামসহর জয় হোক তব

পর্যায়: পূজা

সকলকলুষতামসহর, জয় হোক তব জয়- অমৃতবারি সিঞ্চন কর' নিখিলভুবনময়- মহাশান্তি, মহাক্ষেম, মহাপুণ্য, মহাপ্রেম ।। ঞ্জানসূর্য-উদয়-ভাতি ধ্বংস করুক তিমির রাতি- দুঃসহ দুঃস্বপ্ন ঘাতি অপগত কর' ভয় ।। মোহমলিন অতি-দুর্দিন-শঙ্কিত-চিত পান্থ জটিল-গহন-পথসঙ্কট-সংশয়-উডভ্রান্ত । করুণাময়, মাগি শরণ-- দুর্গতিভয় করহ হরণ, দাও দুঃখবন্ধতরণ মুক্তির পরিচয় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-14