গীতবিতান
← সব গান

সকরুণ বেণু বাজায়ে কে যায়

পর্যায়: প্রেম

সকরুণ বেণু বাজায়ে কে যায় বিদেশী নায়ে, তাহারি রাগিণী লাগিল গায়ে । সে সুর বাহিয়া ভেসে আসে কার সুদূর বিরহবিধুর হিয়ার অজানা বেদনা, সাগরবেলার অধীর বায়ে বনের ছায়ে ।। তাই শুনে আজি বিজন প্রবাসে হৃদয়মাঝে শরৎশিশিরে ভিজে ভৈরবী নীরবে বাজে । ছবি মনে আনে আলোতে ও গীতে- যেন জনহীন নদীপথটিতে কে চলেছে জলে কলস ভরিতে অলস পায়ে বনের ছায়ে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-17