সময় কারো যে নাই,
ওরা চলে দলে দলে-
গান হায় ডুবে যায় কোন্ কোলাহলে ।।
পাষাণে রচিছে কত কীর্তি ওর সবে
বিপুল গরবে,
যায় আর বাঁশি-পানে চায় হাসিছলে ।।
বিশ্বের কাজের মাঝে জানি আমি জানি
তুমি শোন মোর গানখানি ।
আঁধার মথন কির যবে লও তুলি
গ্রহতারাগুলি
শোন যে নীরবে তব নীলাম্বরতলে ।।