গীতবিতান
← সব গান

সমুখেতে বহিছে তটিনী

পর্যায়: কালমৃগয়া

প্রথম । সমুখেতে বহিছে তটিনী, দুটি তারা আকাশে ফুটিয়াল, দ্বিতীয় । বায়ু বহে পরিমল লুটিয়া । তৃতীয় । সাঁঝের অধর হতে ম্লান হাসি পড়িছে টুটিয়া । চতুর্থ । দিবস বিদায় চাহে, সরযূ বিলাপ গাহে, সায়াহ্নেরি রাঙা পায়ে কেঁদে কেঁদে পড়িছে লুটিয়া ! সকলে । এসো সবে এসো, সখী, মোরা হেথা ব'সে থাকি- প্রথম । আকাশের পানে চেয়ে জলদের খেলা দেখি ! সকলে । আঁখি-'পরে তারাগুলি একে একে উঠিবে ফুটিয়া ।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-15