গীতবিতান
← সব গান

সংশয়তিমিরমাঝে না হেরি গতি হে

পর্যায়: পূজা

রাজবিজয় । তেওরা সংশয়তিমিরমাঝে না হেরি গতি হে । প্রেম-আলোকে প্রকাশো জগপতি হে ।। বিপদে সম্পদে থেকোনা দূরে, সতত বিরাজো হৃদয়পুরে- তোমা বিনে অনাথ আমি অতি হে ।। মিছে আশা লয়ে সতত ভ্রান্ত, তাই প্রতিদিন হতেছি শ্রান্ত, তবু চঞ্চল বিষয়ে মতি হে- নিবারো নিবারো প্রাণের ক্রন্দন, কাটো হে কাটো এ মায়াবন্ধন, রাখো রাখো চরণে এ মিনতি হে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-15