সফল করো হে প্রভু আজি সভা, এ রজনী হোক মহোৎসবা।। বাহির অন্তর ভুবনচরাচর মঙ্গলডোরে বাঁধি এক করো- শুষ্ক হৃদয় করো প্রেমে সরসতর, শুন্য নয়নে আনো পুণ্যপ্রভা।। অভয়দ্বার তব করো হে অবারিত, অমৃত-উৎস তব কর উৎসারিত, গগনে গগনে করো প্রসারিত অতিবিচিত্র তব নিত্যশোভা। সব ভকতে তব আনো এ পরিষদে, বিমুখ চিত্ত যত করো নত তব পদে, রাজ-অধীশ্বর, তব চিরসম্পদে সব সম্পদ করো হতগরবা।।