গীতবিতান
← সব গান

শরত-আলোর কমলবনে

পর্যায়: প্রকৃতি

শরত-আলোর কমলবনে বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে ।। তারি সোনার কাঁকন বাজে আজি প্রভাতকিরণ-মাঝে, হাওয়ায় কাঁপে আঁচলখানি- ছড়ায় ক্ষণে ক্ষণে ।। আকুল কেশের পরিমলে শিউলিবনের উদাস বায়ু পড়ে থাকে তরুতলে । হৃদয়মাঝে হৃদয় দুলায়, বাহিরে সে ভুবন ভুলায়- আজি সে তার চোখের চাওয়া ছড়িয়ে দিল নীল গগনে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-22