শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গলি।। শরৎ, তোমার শিশির-ধোওয়া কুন্তলে বনের-পথে-লুটিয়ে-পড়া অঞ্চলে আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি। মানিক-গাঁথা ওই-যে তোমার কঙ্কণে ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে। কুঞ্জছায়া গুঞ্জরণের সঙ্গীতে ওড়না ওড়ায় একি নাচের ভঙ্গীতে, শিউলিবনের বুক যে ওঠে আন্দলি।।