গীতবিতান
← সব গান

সার্থক কর' সাধন

পর্যায়: পূজা

সার্থক কর' সাধন, সান্ত্বন কর' ধরিত্রীর বিরহাতুর কাঁদন । প্রাণভরণ দৈন্যহরণ অক্ষয়করুণাধন ।। বিকশিত কর' কলিকা, চম্পকবন করুক রচন নব কুসুমাঞ্জলিকা । কর' সুন্দর গীতমুখর নীরব আরাধন, অক্ষয়করুণাধন ।। চরণপরশহরষে লজ্জিত বনবীথিধূলি সজ্জিত তুমি কর' সে । মোচন কর' অন্তরতর হিমজড়িমা-বাঁধন অক্ষয়করুণাধন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-12