সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে । তুমি সদা যার হৃদে বিরাজ দুখজ্বালা সেই পাসরে - সব দুখজ্বালা সেই পাসরে ।। তোমার জ্ঞানে তোমার ধ্যানে তব নামে কত মাধুরী যেই ভকত সেই জানে, তুমি জানাও যারে সেই জানে । ওহে, তুমি জানাও যারে সেই জানে ।।