← সব গানশাঙনগগনে ঘোর ঘনঘটা
পর্যায়: ভানুসিংহ ঠাকুরের পদাবলী
শাঙনগগনে ঘোর ঘনঘটা, নিশীথযামিনী রে ।
কুঞ্জপথে সখি, কৈসে যাওব অবলা কামিনী রে ।।
উন্মদ পবনে যমুনা তর্জিত, ঘন ঘন গর্জিত মেহ ।
দমকত বিদ্যুত, পথতরু লুণ্ঠিত, থরহর কম্পিত দেহ ।
ঘন ঘন রিমঝিম রিমঝিম রিমঝিম বরখত নীরদপুঞ্জ ।
শাল-পিয়ালে তাল-তমালে নিবিড়তিমিরময় কুঞ্জ ।
কহ রে সজনী, এ দুরুযোগে কুঞ্জে নিরদয় কান
দারুণ বাঁশি কাহ বজায়ত সকরুণ রাধা নাম ।
মোতিম হারে বেশ বনা দে, সীথি লগা দে ভালে ।
উরহি বিলুণ্ঠিত লোল চিকুর মম বাঁধহ চম্পকমালে ।
গহন রয়নমে ন যাও, বালা, নওলকিশোরক পাশ ।
গরজে ঘন ঘন, বহু ডর পাওব, কহে ভানু তব দাস ।।