গীতবিতান
← সব গান

সে দিন আমায় বলেছিলে

পর্যায়: প্রকৃতি

সে দিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই- ফিরে ফিরে চলে গেলে তাই ।। তখনো খেলার বেলা- বনে মল্লিকার মেলা, পল্লবে পল্লবে বায়ু উতলা সদাই ।। আজি এল হেমন্তের দিন কুহেলীবিলীন, ভূষণবিহীন । বেলা আর নাই বাকি, সময় হয়েছে নাকি- দিনশেষে দ্বারে বসে পথপানে চাই ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-06-13