গীতবিতান
← সব গান

সেই ভালো সেই ভালো

পর্যায়: প্রেম

সেই ভালো সেই ভালো, আমারে নাহয় না জানো। দূরে গিয়ে নয় দঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো।। মোর বসন্তে লেগেছে তো সুর, বেনুবনছায়া হয়েছে মধুর- থাক্‌-না এমনি গন্ধে-বিধুর মিলনকুঞ্জ সাজানো।। গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা। উতল আঁচল, এলোথেলো চুল, দেখেছি ঝড়ের বেলা। তোমাতে আমাতে হয় নি যে কথা মর্মে আমার আছে সে বারতা- না-বলা বাণীর নিয়ে আকুলতা আমার বাঁশিটি বাজানো।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-15