সেই যদি সেই যদি ভাঙিল এ পোড়া হৃদি,
সেই যদি ছাড়াছাড়ি হল দুজনায়,
একবার এসো কাছে- কী তাহাতে দোষ আছে ।
জন্মশোধ দেখে নিয়ে লইব বিদায় ।
সেই গান একবার গাও সখী, শুনি-
যেই গান একসনে গাইতাম দুইজনে,
গাইতে গাইতে শেষে পোহাত যামিনী ।
চলিনু চলিনু তবে- এ জন্মে কি দেখা হবে ।
এ জন্মের সুখ তবে হল অবসান ।।
তবে, সখী, এসো কাছে । কী তাহাতে দোষ আছে ।
আরবার গাও, সখী, পুরানো সে গান ।।