অমর । সেই শান্তিভবন ভূবন কোথা গেল- সেই রবি শশী তারা, সেই শোকশান্ত সন্ধ্যাসমীরণ, সেই শোভা, সেই ছায়া, সেই স্বপন । সেই আপন হৃদয়য় আপন বিরাম কোথা গেল, গৃহহারা হৃদয়ে লবে কাহার শরণ । শান্তার প্রতি এসেছি ফিরিয়ে, জেনেছি তোমারে, এনেছি হৃদয় তব পায়ে- শীতল স্নেহসুধা করো দান, দাও প্রেম, দাও শান্তি, দাও নূতন জীবন ।।