সেইতো আমি চাই, চাই রে -
সাধনা যে শেষ হবে মোর
সে ভাবনা তো নাই, নাই রে ।।
ফলের তরে নয় তো খোঁজা,
কে বইবে সে বিষম বোঝা --
যেই ফলে ফল ধুলায় ফেলে আবার ফুল ফুটাই, ফুটাই রে ।।
এমনি ক'রে মোর জীবনে অসীম ব্যাকুলতা,
নিত্যনুতন সাধনাতে নিত্যনুতন ব্যথা।
পেলেই সে তো ফুরিয়ে ফেলি, আবার আমি দুহাত মেলি --
নিত্য দেওয়া ফুরায় না যে, নিত্য নেওয়া তাই তাই রে ।।