সেই তো তোমার পথের বঁধু সেই তো । দূর কুসুমের গন্ধে এনে খোঁজায় মধু এই তো ।। সেই তো তোমার পথের বঁধু সেই তো । এই আলো তার এই তো আঁধার, এই আছে এই নেই তো ।।