সে আসে ধীরে, যায় লাজে ফিরে। রিনিকি রিনিকি রিনিঝিনি মঞ্জু মঞ্জু মঞ্জীরে রিনিঝিনি-ঝিন্নীরে।। বিকচ নীপকুঞ্জে মিবিড়তিমিরপুঞ্জে কুন্তলফুলগন্ধ আসে অন্তরমন্দিরে উন্মদ সমীরে।। শঙ্কিত চিত কম্পিড় অতি, অঞ্চল উড়ে চঞ্চল। পুষ্পিত তৃণবীথি, ঝঙ্কৃত বনগীড়ি- কোমলপদপল্লবতলচুম্ভিত ধরণীরে নিকুঞ্জকুটিরে।।