গীতবিতান
← সব গান

সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস নয়নদ্বারে

পর্যায়: পূজা

সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস নয়নদ্বারে ? ডাক্-না রে তোর বুকের ভিতর, নয়ন ভাসুক নয়নধারে ।। যখন নিববে আলো, আসবে রাতি, হৃদয়ে দিস আসন পাতি- আসবে সে যে সঙ্গোপনে বিচ্ছেদেরি অন্ধকারে ।। তার আসা-যাওয়ার গোপন পথে সে আসবে যাবে আপন মতে । তারে বাঁধবে ব'লে যেই করো পণ সে থাকে না, থাকে বাঁধন- সেই বাঁধনে মনে মনে বাঁধিস কেবল আপনারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-15