সে যে পাশে এসে বসেছিল, তবু জাগি নি । কী ঘুম তোরে পেয়েছিল হতভাগিনী ।। এসেছিল নীরব রাতে, বীণাখানি ছিল হাতে- স্বপন-মাঝে বাজিয়ে গেল গভীর রাগিণী ।। জেগে দেখি দখিন হাওয়ায় পাগল করিয়া গন্ধ তাহার ভেসে বেড়ায় আঁধার ভরিয়া । কেন আমার রজনী যায়, কাছে পেয়ে কাছে না পায়- কেন গো তার মালার পরশ বুকে লাগে নি ।।