গীতবিতান
← সব গান

সে জন কে, সখী, বোঝা গেছে

পর্যায়: মায়ার খেলা

প্রথমা সখী । সে জন কে, সখী, বোঝা গেছে আমাদের সখী যারে মনপ্রাণ সঁপেছে । দ্বিতীয়া ও তৃতীয়া । ও সে কে, কে, কে । প্রথমা । ওই-যে তরুতলে বিনোদমালা গলে না জানি কোন্ ছলে বসে রয়েছে । দ্বিতীয়া । সখী, কী হবে- ও কি আসিবে কভু । কথা কবে । তৃতীয়া । ও কি প্রেম জানে ! ও কি বাঁধন মানে । ও কী মায়াগুনে মন লয়েছে । দ্বিতীয়া । বিভল আঁখি তুলে আঁখিপানে চায়, যেন কোন্ পথ ভুলে এল কোথায় ওগো । তৃতীয়া । যেন কোন্ গানের স্বরে শ্রবণ আছে ভরে, যেন কোন্ চাঁদের আলোয় মগ্ন হয়েছে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-15