সে কি ভাবে গোপন বরে লুকিয়ে হৃদয় কাড়া । তাহার আসা হাওয়ায় ঢাকা, সে যে সৃষ্টিছাড়া । হিয়ায় হিয়ায় জাগল বাণী, পাতায় পাতায় কানাকানি, 'ওই এল যে' 'ওই এল যে' পরান দিল সাড়া । এই তো আমার আপ্নারি এই ফুল ফোটানোর মাঝে তারে দেখি নয়ন ভ'রে নানা রঙের সাজে । এই-যে পাখির গানে গানে চরণধ্বনি বয়ে আনে, বিশ্ববীণার তারে তারে এই তো দিল নাড়া ।