গীতবিতান
← সব গান

সে কোন্ বনের হরিণ

পর্যায়: বিচিত্র

সে কোন্ বনের হরিণ ছিল আমার মনে । কে তারে বাঁধল অকারণে ।। গতিরাগের সে ছিল গান, আলোছায়ায় সে ছিল প্রাণ, আকাশকে সে চমকে দিত বনে- কে তারে বাঁধল অকারণে ।। মেঘলা দিনের আকুলতা বাজিয়ে যেত পায়ে তমাল ছায়ে-ছায়ে । ফাল্গুনে সে পিয়ালতলায় কে জানিত কোথায় পলায় দখিন-হাওয়ার চঞ্চলতার সনে- কে তারে বাঁধল অকারণে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-21