সে কোন্ পাগল যায় যায় পথে তোর, যায় চলে ওই একলা রাতে-
তারে ডাকিস নে তোর আঙিনাতে ।।
সুদূর দেশের বাণী ও যে যায় যায় বলে, হায়, কে তা বোঝে-
কী সুর বাজায় একতারাতে ।।
কাল সকালে রইবে না রইবে না তো,
বৃথাই কেন আসন পা'তো।
বাঁধন-ছেড়ার মহোৎসবে গান যে ওরে গাইতে হবে,
নবীন আলোর বন্দনাতে ।।