গীতবিতান
← সব গান

শান্ত হ রে মম চিত্ত নিরাকুল

পর্যায়: পূজা

শান্ত হ রে মম চিত্ত নিরাকুল, শান্ত হ রে ওরে দীন ! হেরো চিদম্বরে মঙ্গলে সুন্দরে সর্বচরাচর লীন ।। শুন রে নিখিলহৃদয়নিস্যন্দিত শূন্যতলে উথলে জয়সঙ্গীত, হেরো বিনাশ বিকার বিশোচন, নাহি দুঃখ সুখ তাপ- নির্মম নিষ্কল নির্ভয় অক্ষয়, নাহি জরা জ্বর পাপ । চির আনন্দ, বিরাম চিরন্তন, প্রেম নিরন্তর, জ্যোতি নিরঞ্জন- শান্তি নিরাময়, কান্তি সুনন্দন, সান্ত্বন অন্তবিহীন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-13