শ্রান্ত কেন ওহে পান্থ, পথপ্রান্তে বসে এ কী খেলা ! আজি বহে অমৃতসমীরণ, চলো চলো এইবেলা ।। তাঁর ঘারে হেরো ত্রিভুবন দাঁড়ায়ে, সেথা অনন্ত উৎসব জাগে, সকল শোভা গন্ধ সঙ্গীত আনন্দের মেলা ।।