গীতবিতান
← সব গান

শেষ বেলাকার শেষের গানে

পর্যায়: প্রেম

শেষ বেলাকার শেষের গানে ভোরের বেলার বেদন আনে ।। তরুণ মুখের করুণ হাসি গোধূলি-আলোয় উঠেছে ভাসি, প্রথম ব্যথার প্রথম বাঁশি বাজে দিগন্তে কী সন্ধানে শেষের গানে ।। আজি দিনান্তে মেঘের মায়া সে আঁখিপাতার ফেলেছে ছায়া । খেলায় খেলায় যে কথাখানি চোখে চোখে যেত বিজলি হানি সেই প্রভাতের নবীন বাণী চলেছে রাতের স্বপন-পানে শেষের গানে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-12