গীতবিতান
← সব গান

শীতের বনে কোন্‌ সে কঠিন

পর্যায়: প্রকৃতি

শীতের বনে কোন্‌ সে কঠিন আসবে ব'লে শিউলিগুলি ভয়ে মলিন বনের কোলে ।। আম্‌লকি-ডাল সাজল কাঙাল, খসিয়ে দিল পল্লবজাল, কাশের হাসি হাওয়ায় ভাসি যায় যে চলে ।। সইবে না সে পাতায় ঘাসে চঞ্চলতা, তাই তো আপন রঙ ঘুচালো ঝুম্‌কোলতা। উত্তরবায় জানায় শাসন, পাতল তপের শুস্ক আসন, সাজ-খসাবার এই লীলা কার অট্টরোলে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-29