শিউলি-ফোটা ফুরোল যেই শীতের বনে এলে-যে সেই শূণ্যক্ষণে ।। তাই গোপনে সাজিয়া ডালা দুখের সুরে বরণমালা গাঁথি মনে মনে শূন্যক্ষণে ।। দিনের কোলাহলে ঢাকা সে যে রইবে হৃদয়তলে- আমার বরণমালা । রাতের তারা উঠবে যবে সুরের মালা বদল হবে তখন তোমার সনে মনে মনে ।।