গীতবিতান
← সব গান

শোনো শোনো আমাদের ব্যথা

পর্যায়: জাতীয় সংগীত

শোনো শোনো আমাদের ব্যথা দেবদেব, প্রভু, দয়াময়- আমাদের ঝরিছে নয়ন, আমাদের ফাটিছে হৃদয় ।। চিরদিন আঁধার না রয়- রবি উঠে, নিশি দূর হয়- এ দেশের মাথার উপরে এ নিশীথ হবে না কি ক্ষয় । চিরদিন ঝরিবে নয়ন ? চিরদিন ফাটিবে হৃদয় ? মরমে লুকানো কত দুখ, ঢাকিয়া রয়েছি ম্লান মুখ- কাঁদিবার নাই অবসর- কথা নাই, শুধু ফাটে বুক । সঙ্কোচে ম্রিয়মাণ প্রাণ, দশ দিশি বিভীষিকাময়- হেন-হীন দীনহীন দেশে বুঝি তব হবে না আলয় । চিরদিন ঝরিবে নয়ন ? চিরদিন ফাটিবে হৃদয় । কোনো কালে তুলিব কি মাথা । জাগিবে কি অচেতন প্রাণ । ভারতের প্রভাতগগনে উঠিবে কি তব জয়গান । আশ্বাসবচন কোনো ঠাঁই কোনোদিন শুনিতে না পাই- শুনিতে তোমার বাণী তাই মোরা সবে রয়েছি চাহিয়া । বলো, প্রভু, মুছিবে এ আঁখি, চিরদিন ফাটিবে না হিয়া ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-17