শ্রাবণের বারিধারা ঝরিছে বিরামহারা । বিজন শূন্য-পানে চেয়ে থাকি একাকী । দূর দিবসের তটে মনের আঁধার পটে অতীতের অলিখিত লিপিখানি লেখা কি । বিদ্যুৎ মেঘে মেঘে গোপন বহ্নিবেগে বহি আনে বিস্মৃত বেদনার রেখা কি । যে ফিরে মালতীবনে, সুরভিত সমীরণে অস্তসাগরতীরে পাব তার দেখা কি ।।