শ্রাবণের পবনে আকুল বিষন্ন সন্ধ্যায় সাথিহারা ঘরে মন আমার প্রবাসী পাখি ফিরে যেতে চায় দূরকালের অরণ্যছায়াতলে ।। কী জানি সেথা আছে কিনা আজও বিজনে বিরহী হিয়া নীপবনগন্ধঘন অন্ধকারে- সাড়া দিবে কি গীতহীন নীরব সাধনায় ।। হায়, জানি সে নাই জীর্ণ নীড়ে, জানি সে নাই নাই । তীর্থহারা যাত্রী ফিরে ব্যর্থ বেদনায়- ডাকে তবু হৃদয় মম মনে-মনে রিক্ত ভুবনে রোদন-জাগা সঙ্গীহারা অসীম শূন্যে শূন্যে ।।