গীতবিতান
← সব গান

শ্রাবণমেঘের আধেক দুয়ার ওই খোলা

পর্যায়: প্রকৃতি

শ্রাবণমেঘের আধেক দুয়ার ওই খোলা, আড়াল থেকে দেয় দেখা কোন্ পথ-ভোলা ।। ওই-যে পূরব-গগন জুড়ে উত্তরী তার যায় রে উড়ে, সজল হাওয়ার হিন্দোলাতে দেয় দোলা ।। লুকাবে কি প্রকাশ পাবে কেই জানে- আকাশে কি ধরায় বাসা কোনখানে । নানা বেশে ক্ষণে ক্ষণে ওই তো আমার লাগায় মনে পরশখানি নানা-সুরের-ঢেউ-তোলা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-06-15