শ্রাবণ, তুমি বাতাসে কার আভাস পেলে- পথে তারি সকল বারি দিলে ঢেলে । কেয়া কাঁদে, 'যা য় যা য় যায় ।' কদম ঝরে, 'হা য় হা য় হায় ।।' পুব-হাওয়া কয়, 'ওর তো সময় নাই বাকি আর ।' শরৎ বলে, 'যাক-না সময়, ভয় কিবা তার- কাটবে বেলা আকাশ-মাঝে বিনা কাজে অসময়ের খেলা খেলে ।।' কালো মেঘের আর কি আছে দিন, ও যে হল সাথিহীন । পুব-হাওয়া কয়, 'কালোর এবার যাওয়াই ভালো ।' শরৎ বলে, 'মিলিয়ে দেব কালোয় আলো- সাজবে বাদল আকাশ-মাঝে সোনার সাজে কালিমা ওর মুছে ফেলে ।।'