শুভদিনে এসেছে দোঁহে চরণে তোমার,
শিখাও প্রেমের শিক্ষা, কোথা যাবে আর ।।
যে প্রেম সুখেতে কভু মলিন না হয়, প্রভু,
যে প্রেম দুঃখেতে ধরে উজ্জল আকার ।।
যে প্রেম সমান ভাবে রবে চিরদিন, যে প্রেমের পথ গেছে অমৃতসদনে
নিমিষে নিমেষে যাহা হইবে নবীন । সে প্রেম দেখায়ে দাও পথিক-দুজনে ।
যে প্রেমের শুভ্র হাসি প্রভাতকিরণরাশি, যদি কভু শ্রান্ত হয়, কোলে নিয়ো দয়াময়,
যে প্রেমের অশ্রুজল শিশির উষার ।। যদি কভু পথ ভোলে দেখায়ো আবার ।।