← সব গানশুভদিনে শুভক্ষণে পৃথিবী আনন্দমনে
পর্যায়: আনুষ্ঠানিক সংগীত
শুভদিনে শুভক্ষণে পৃথিবী আনন্দমনে
দুটি হৃদয়ের ফুল উপহার দিল আজ-
ওই চরণের কাছে দেখো গো পড়িয়া আছে,
তোমার দক্ষিণহস্তে তুলে লও রাজরাজ ।
এক সূত্র দিয়ে, দেব, গেঁথে রাখো এক সাথে-
টুটে না ছিঁড়ে না যেন, থাকে যেন ওই হাতে ।
তোমার শিশির দিয়ে রাখো তারে বাঁচাইয়ে--
কী জানি শুকায় পাছে সংসাররৌদ্রের মাঝ ।।