শুভ কর্মপথে ধর' নির্ভয় গান । সব দুর্বল সংশয় হোক অবসান ।। চির- শক্তির নির্ঝর নিত্য ঝরে লহ' সে অভিষেক ললাট-'পরে । তব জাগ্রত নির্মল নূতন প্রাণ ত্যাগব্রতে নিক দীক্ষা, বিঘ্ন হতে নিক শিক্ষা- নিষ্ঠুর সঙ্কট দিক সন্মান । দুঃখি হোক তব বিত্ত মহান । চল' যাত্রী, চল' দিনরাত্রি- কর' অমৃতলোকপথ অনুসন্ধান । জড়তাতামস হও উত্তীর্ণ, ক্লান্তিজাল কর' দীর্ণ বিদীর্ণ- দিন-অন্তে অপরাজিত চিত্তে মৃত্যুতরণ তীর্থে কর' স্নান ।।