গীতবিতান
← সব গান

শুধু একটি গণ্ডুষ জল

পর্যায়: চণ্ডালিকা

প্রকৃতি । শুধু একটি গণ্ডুষ জল, আহা, নিলেন তাঁহার করপুটের কমলকলিকায় আমার কুপ যে হল অকুল সমুদ্র- এই-যে নাচে, এই-যে নাচে তরঙ্গ তাহার আমার জীবন জুড়ে নাচে- টলোমলো করে আমার প্রাণ, আমার জীবন জুড়ে নাচে । ওগো, কী আনন্দ, কী আনন্দ, কী পরম মুক্তি ! একটি গণ্ডুষ জল- আমার জন্মজন্মান্তরের কালী ধুয়ে দিল গো শুধু একটি গণ্ডুষ জল ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-16