গীতবিতান
← সব গান

শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা

পর্যায়: বিচিত্র

শুধু যাওয়া আসা,শুধু স্রোতে ভাসা, শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা ।। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া, শুধু নব দুরাশায় আগে চ'লে যায়- পিছে ফেলে যায় মিছে আশা ।। অশেষ বাসনা লয়ে ভাঙা বল, প্রাণপণ কাজে পায় ভাঙা ফল, ভাঙা তরী ধ'রে ভাসে পারাবারে, ভাব কেঁদে মরে- ভাঙা ভাষা । হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধোখানি কথা সাঙ্গ নাহি হয়, লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে শুধু আধখানি ভালোবাসা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-02