শুধু কি তার বেঁধেই তোর কাজ ফুরাবে
গুণী মোর, ও গুণী !
বাঁধা বীণা রইবে পড়ে এমনি ভাবে
গুণী মোর, ও গুণী !
তা হলে হার হল যে হার হল,
শুধু বাঁধাবাঁধিই সার হল গুণী মোর, ও গুণী !
বাঁধনে যদি তোমার হাত লাগে
তা হলেই সুর জাগে, গুণী মোর, ও গুণী !
না হলে ধুলায় প'ড়ে লাজ কুড়াবে ।।