শুনেছে তোমার নাম অনাথ আতুর জন- এসেছে তোমার দ্বারে, শূন্য ফেরে না যেন ।। কাঁদে যারা নিরাশায় আঁখি যেন মুছে যায়, যেন গো অভয় পায় ত্রাসে-কম্পিত মন ।। কত শত আছে দীন অভাগা আলয়হীন, শোকে জীর্ণ প্রাণ কত কাঁদিতেছে নিশিদিন । পাপে যারা ডুবিয়াছে যাবে তার কার কাছে- কোথা হায় পথ আছে, দাও তারে দরশন ।।