গীতবিতান
← সব গান

শুনি ওই রুনুঝুনু পায়ে

পর্যায়: নাট্যগীতি

শুনি ওই রুনুঝুনু পায়ে পায়ে নূপুরধ্বনি চকিত পথে বনেবনে ।। নির্ঝর ঝরো ঝরো ঝরিছে দূরে, জলতলে বাজে শিলা ঠুনু-ঠুনু ঠুনু-ঠুনু ।। ঝিল্লিঝণ্কৃত বেণুবনছায়া পল্লবমর্মরে কাঁপে, পাপিয়া ডাকে, পুলকিত শিরীষশাখে দোল দিয়ে যায় দক্ষিণবায় পুনপুন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: farah

তারিখ: 2009-08-10